নতুন পৌরসভা ফটিকছড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ রাঙ্গামাটিয়া এবং ধুরং ইউনিয়নের উত্তর ধুরং নিয়ে ফটিকছড়ি পৌরসভা গঠন করা হয়েছে। ৩১ মার্চ থেকে এ পৌরসভার কার্যক্রম শুরু করতে সরকার গেজেট জারি করেছে।জানা গেছে, গত ২৩ মার্চ সরকার এ গেজেট প্রকাশ করে। ফটিকছড়ি পৌরসভা গঠিত হওয়ার ঘোষণা শুনে বৃহস্পতিবার বিবিরহাট বাজারে আনন্দ মিছিল বের হয়। মিছিলে স্থানীয় জনগণ নতুন পৌরসভা গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানায়।