নতুন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনে একটি নতুন প্রকল্প চালু হয়েছে। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ওয়াশ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইন বাংলা বাজার নামের প্রকল্পটির বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিয়েছে ওয়াটার এইড বাংলাদেশ ও এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেন।