প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্টর হিসেবে অধ্যাপক মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টার পদে অধ্যাপক আনোয়ার হোসেন নিয়োগ পেয়েছেন।
জানা গেছে, উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার গতকাল বৃহস্পতিবার তাঁদের নিয়োগ দিয়েছেন। মাহবুবর রহমান ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আনোয়ার হোসেন ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক। একই সঙ্গে তিনজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক কে এম শরফুদ্দিন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মোনতাসির রহমান।