প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে ওই পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার স্বাক্ষরিত পত্রে তাঁদের নিয়োগের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানা গেছে, প্রক্টর অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক টি এম লোকমান হাকিমকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং ছাত্র উপদেষ্টা হিসেবে ফলিত পদার্থ বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।