প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের শিক্ষক মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এবং সিন্ডিকেটের অনুমোদন নিয়ে তাঁদের এ দায়িত্ব প্রদান করে। উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।