নতুন প্রক্টর হলেন শহীদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে গতকাল সোমবার যোগদান করেছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক মো. শহীদুর রহমান খান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, শহীদুর রহমানকে গত শনিবার প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্টর হওয়ার আগে তিনি মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান, বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।