নতুন প্রক্টরিয়াল বডির নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টরিয়াল বডির নাম ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী জানান, অধ্যাপক মো. আওয়াল কবিরকে প্রক্টর মনোনীত করা হয়েছে। এতে ১০ জন শিক্ষককে সহকারী প্রক্টর মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন: সহকারী অধ্যাপক মো. নুর আলম, মো. রাশেদুল ইসলাম, প্রভাষক মো. আবদুর রহিম, ইফফাত আরা, মো. মাসুদ-উল-হাসান, মো. শাহাজাহান আলী, সাধন চন্দ্র মহন্ত, আশীষ কুমার সরকার, অদিতি বিশ্বাস ও রতন কুমার পাল।