প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ কর্ণধার। নতুন প্রজন্ম থেকেই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। তাই নবীন শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে এবং উন্নত প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে সমারম্ভ অনুষ্ঠানে এ কথা বলেন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমারম্ভ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আখতার হোসেন। সমারম্ভ বক্তব্য দেন পিএইচপিপি শিল্প পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।