নতুন প্রজন্ম নিরাপদ বিশ্ব গড়তে সমর্থ হবে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষিত নতুন প্রজন্ম যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে একটি নিরাপদ ও আশঙ্কামুক্ত বিশ্ব গড়তে সমর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে তিনি নতুন প্রজন্মকে একই পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। খবর বাসসের।
আজ মঙ্গলবার জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শিক্ষা ও যুবসমাজের ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে একটি পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট উচিদা কাতসুইচিও বক্তব্য দেন।
শেখ হাসিনা বলেন, সেদিন বেশি দূরে নয়, যখন তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট সব চ্যালেঞ্জ মোকাবিলা ও বাধা দ্রুত দূর করবে।