নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমবোধ জাগাতে হবে।’
মন্ত্রী গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন। তিনি এতে প্রধান অতিথি ছিলেন।
‘বিশ্ব শিক্ষক দিবস: প্রসঙ্গ কলেজ শিক্ষা ও শিক্ষক’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস (সাধারণ শিক্ষা) আন্তব্যাচ সমন্বয় কমিটি।
এতে মুখ্য আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সভাপতিত্ব করেন বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আবদুল মুবিন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন সেমিনার কমিটির আহ্বায়ক চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জাহিদ মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তাওরিক আলম ও চট্টগ্রাম বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক ও চট্টগ্রাম জেলা বিসিএস (সাধারণ শিক্ষা) আন্তব্যাচ সমন্বয় কমিটির সম্পাদক আবুল মনসুর ভূঁইয়া।
মূল প্রবন্ধ পড়ে শোনান চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম মজিবুর রহমান।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সিটি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জাহিদুল হক, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল কবির চৌধুরী, বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শাহ আলমগীর প্রমুখ।