নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা দিতেই নতুন শিক্ষানীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সরকার আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করেছে। এ শিক্ষানীতি এখন বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। গতকাল রোববার সিলেটের ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুতুবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সদস্য আতফুল হাই শিবলী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য মো. ছদরুদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ আকমল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন ১০ বছর পূর্তি উৎসবের আহ্বায়ক আবদুল মতিন।