নতুন প্রজন্মকে বিপথগামী করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মকে ভুল শিক্ষা দিয়ে বিপথগামী করা হচ্ছে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর কোনো ফাইজুল্লাহ ফাহিম যেন জঙ্গি হয়ে না উঠতে পারে, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ।
গতকাল জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এ কর্মসূচি পালন করে পেশাজীবী সমন্বয় পরিষদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এফ এম মেজবাহউদ্দিন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ইসলাম মানবতার ধর্ম। ধর্মের নামে, ইসলামের নামে অমানবিকতা, অধর্ম করা হচ্ছে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও এমনটা ঘটেছে।