নতুন প্রজন্মকে মাতৃভাষার ইতিহাস জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভাষা রক্ষায় বুকের তাজা রক্ত দেওয়ার ইতিহাস বিশ্বে বিরল৷ আমাদের এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ এই প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও বৈষম্যহীন শিক্ষা দিতে হবে৷
গতকাল শুক্রবার বেলা তিনটায় দোলাইরপাড় বাসস্ট্যান্ড-সংলগ্ন এস এ টাওয়ারে শিশু-কিশোরদের ‘একুশের চেতনা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর শাখার শ্যামপুর থানা৷ সংগঠনটির স্থানীয় নেতা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি