নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ বছরে পা রাখা সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট শিল্প ও বণিক সমিতি প্রাথমিক শিক্ষা-বৃত্তির প্রচলন করেছে। গত শনিবার রাতে চেম্বার ভবনে ৩৬ জন প্রাথমিক ও একজন উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দিয়ে এ আনুষ্ঠানিকতার সূচনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আগামী দিনের নির্মাতা হিসেবে গড়ে তুলতে শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। শিক্ষার মান বৃদ্ধিতে দক্ষ শিক্ষক সৃষ্টির লক্ষ্যে সরকার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
শিল্প ও বণিক সমিতির সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।