নতুন প্রজন্মের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য আধুনিক যুগের ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থা চালু করা হবে। ইতিমধ্যে আমরা শিক্ষাব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। ভবিষ্যতে এটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণকেন্দ্রের মিলনায়তনে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ শীর্ষক আলোচনা ও ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওই সব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) অধ্যক্ষ মো. আবদুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজামেঞ্চল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশিদ, মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, গোলাম রাব্বানী, সাইদুল ইসলাম প্রমুখ।শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমাদের দেশে মাদ্রাসা আছে, সেখান থেকে আলেমরা তৈরি হচ্ছেন। আলেমরা যদি দেশের ভালো কাজে অংশগ্রহণ করেন, তাহলে দেশ আরও এগিয়ে যাবে।মাদ্রাসা শিক্ষকেরা না চাইলেও অন্য স্কুল-কলেজের মতো তাঁদেরও বেতন-ভাতা সমান করা হয়েছে। অনেক মাদ্রাসায় নকলের খবর পাওয়া যায়।কোনো মাদ্রাসার ছাত্র এখন থেকে নকল করলে মাদ্রাসার এমপিও বাতিল করা হবে এবং যে কেন্দ্রে নকল ধরা পড়বে সেখানকার কেন্দ্র বাতিল করা হবে। নকলের জন্য ছাত্র ও শিক্ষক উভয়কে শাস্তি পেতে হবে।’