প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগাতে হবে। দেশপ্রেম, সততা ও সাহসিকতার সঙ্গে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে দেশে দারিদ্র্য থাকবে না।সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিবের সভাপতিত্বে সংগঠনের ১০টি ইউনিয়ন ও পৌরসভা শাখার দায়িত্বশীল নেতা-কর্মীরা বক্তব্য দেন।কর্মী সমাবেশ শেষে শিক্ষামন্ত্রী গতকাল বিকেলে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এবং সন্ধ্যায় মহাজোটের শরিকদের সঙ্গে মতবিনিময় করেন।