নতুন প্রধান বিচারপতি এস কে সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। তিনি দেশের ২১তম প্রধান বিচারপতি।

আজ সোমবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ-সংক্রান্ত নথিতে সই করেছেন।

আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন প্রজ্ঞাপন তৈরির কাজ চলছে।

বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ১৬ জানুয়ারি অবসরে যাবেন।