প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে, লতিফ বিশ্বাসকে জেলা পরিষদ প্রশাসকের পদে অবিলম্বে যোগদানের কথা উল্লেখ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে জেলা পরিষদ প্রশাসক পদে লক্ষ্মীপুর জেলার জন্য মো. শামসুল ইসলাম, চুয়াডাঙ্গার জন্য মাহফুজুর রহমান মঞ্জু, রংপুরের জন্য মমতাজ উদ্দিন এবং সুনামগঞ্জের জন্য এম এনামুল কবির ইমনের নামও রয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, গত মঙ্গলবার এ ধরনের একটি আদেশপত্র তাঁরা পেয়েছেন। l