প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক। দায়িত্ব নিয়েই গতকাল রোববার সকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। চৌধুরী এমদাদুল হক বলেন, ‘গোপালগঞ্জের উন্নয়নে আমি নিজেকে নিয়োজিত করব। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।’ এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।