নতুন প্রোগ্রাম চালু করেছে ঢাকা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য ‘মাইলেজ’ নামে নতুন একটি ক্রেডিট কার্ড রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে ঢাকা ব্যাংক। এর আওতায় স্থানীয় কার্ডে প্রতি ৫০ টাকা এবং আন্তর্জাতিক কার্ডে প্রতি এক ডলার কেনাকাটায় এক মাইলেজ পয়েন্ট করে গ্রাহকের হিসাবে যুক্ত হবে।
নির্দিষ্ট পরিমাণ মাইলেজ অর্জনের বিনিময়ে একজন গ্রাহক স্থানীয় ও আন্তর্জাতিক রুটে বিমান ভ্রমণ, বিভিন্ন সেবা ও পণ্য ক্রয়, ঢাকা ব্যাংক গিফট চেক, ক্যাশব্যাক, নির্ধারিত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন সুবিধা লাভ করতে পারবেন। এ সেবা চালুর অংশ হিসেবে ঈদুল ফিতরের প্রাক্কালে সাপ্তাহিক সর্বোচ্চ মাইলেজ অর্জনকারীদের জন্য স্মার্টফোন, শপিং কুপন, গিফট চেক, ক্যাশ ব্যাক, কার রিফুয়েলিং, ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ, ডাইনিং কুপনসহ অন্যান্য আকর্ষণীয় উপহারের আয়োজন করা হয়।
সম্প্র্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ২০ গ্রাহকের হাতে উপহারগুলো তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।