নতুন বই হাতে বঁাধভাঙা উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যের এই নতুন বই বিতরণ করেন। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দে আত্মহারা হয়েছে। আমাদের প্রতিনিধিদেরপাঠানো খবর:

বছরের প্রথম দিনে বিদ্যালয় থেকে নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বছরের প্রথম দিনে বিদ্যালয় থেকে নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

আদমদীঘি (বগুড়া): বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুলের মাঠে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক। জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম হাসিনা আকতার এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক বেগম নাসরিন বানু। অনুষ্ঠানে নওগাঁ কে ডি সরকারি উচ্চবিদ্যালয়, জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ শহরের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়।
নীলফামারী: সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদরের ইউএনও উপজেলা সাবেত আলী, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সদর ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় গতকাল বই বিতরণ করা হয়।
কুড়িগ্রাম: সকালে সরকারি বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক এবং কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। জেলার ৯ উপজেলায় মাধ্যমিক, দাখিল, এবতেদায়ি, ভকেশনাল ও দাখিল ভকেশনাল পর্যায়ের ৫৮১টি প্রতিষ্ঠান রয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, সদর ইউএনও আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মিয়া, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা পারভীন, কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা বেগম, আবদুস সাবের প্রমুখ।
গাইবান্ধা: সাতটি উপজেলার ২ হাজার ৩১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ৬৯ হাজার ১৬০ ছাত্রছাত্রীর মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। গতকাল গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম। এ ছাড়া সাতটি উপজেলার মোট ৭০৪টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শাখার ৩ লাখ ১৭ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। গতকাল গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন সকালে ঈশ্বরদী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসব উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদীর ইউএনও রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান প্রমুখ। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বছরের প্রথম দিন বই উৎসবে ঈশ্বরদীর ২৫১টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
ফরিদপুর: সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জিলা স্কুলে এবং ১১টায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ। জেলা প্রশাসক সরদার সরাফত আলী ফরিদপুর সদরের কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নর্থ চ্যানেল ইউসুফ আলী মোহন মিয়া জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১৪ লাখ ৫৬ হাজার ৬৩২টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ লাখ ১৫ হাজার ৬০০টি বই বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা: সকাল ১০টায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী প্রমুখ।
সাতক্ষীরা: জেলার সাতটি উপজেলার মাধ্যমিক স্তরে ২৬ লাখ ৩২ হাজার ৩৪০টি এবং প্রাথমিক স্তরে ১২ লাখ ৬৮ হাজার ৪১২টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।