নতুন বছরের শুরুতে খাবারের দাম বাড়ালেন হোটেলমালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনেই দিনাজপুরের পার্বতীপুর শহরের নিম্ন আয়ের শ্রমজীবী লোকজন হোঁচট খেলেন। গতকাল শুক্রবার থেকে হঠাৎ করেই হোটেলগুলোতে বাড়ানো হয়েছে ডাল, রুটি আর পরোটার দাম।
সরেজমিনে জানা গেছে, ‘বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি পার্বতীপুর উপজেলা শাখা’ নামে সংগঠনের সদস্য হোটেল-রেস্তোরাঁর মালিকেরা নতুন বছরের প্রথম দিন থেকেই প্রতিটি রুটি ও পরোটার দাম এক টাকা করে বাড়িয়ে দিয়েছেন। চার টাকা দামের প্রতিটি রুটি ও পরোটা বিক্রি করা হচ্ছে পাঁচ টাকায় । আগে এক বাটি ডালের দাম ছিল এক টাকা। এখন সেটির দাম হয়েছে পাঁচ টাকা। তবে খোঁজ নিয়ে এ ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি।
হোটেলের কয়েকজন মালিকের ভাষ্য, হোটেল ব্যবসায় লাভটাই সবাই দেখেন। কিন্তু খরচের হিসাব তো কেউ রাখেন না।