নতুন বন্ধুদের বরণ করে নিল ড্যাফোডিল বন্ধুসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বরণ করে নিল তাদের নতুন বন্ধুদের। গতকাল সোমবার বিকেলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘বসন্তে বন্ধুবরণ’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বন্ধুদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বন্ধুরা নাচ, গান, আবৃত্তি, গম্ভীরা, পুথি পাঠসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শান্তা তাওহিদা, গীতিকার কবির বকুল এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারসহ অনেকেই উপস্থিত ছিলেন।