প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের জন্য নতুন একটি বাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। এ সময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় বাসটি পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) শিবেন্দ্র শেখর শিকদার, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আনিছুর রহমান ভুঁইয়া, যানবাহন কমিটির সভাপতি মিহির রঞ্জন হালদার প্রমুখ।