নতুন বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বহরিয়া নুরুল হক উচ্চবিদ্যালয় মাঠে সুইচ টিপে ওই এলাকার পাঁচটি গ্রামের ৫০০ পরিবারে নতুন করে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন তিনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আবু তাহের। দীপু মনি বলেন, বর্তমান এই সরকারের মেয়াদকালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দিতে বদ্ধপরিকর।