প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। বিভাগ দুটি হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং। প্রথমটিতে এ বছর ৬০ জন এবং দ্বিতীয়টিতে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে শিক্ষা বিস্তারে ও দক্ষ জনবল তৈরিতে এই দুটি বিভাগ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।