নতুন বেতন কাঠামোর দাবিতে প্রকৌশলী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বেতন কাঠামোর দাবিতে গতকাল বুধবার সমাবেশ করেছে বিদ্যুৎ খাতের সাতটি কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তারা। সমাবেশে বক্তারা জাতীয় বেতন কাঠামো-২০১৫ এর মতো শতভাগ বাড়িয়ে চলতি মাসের মধ্যে নতুন বেতন কাঠামো দেওয়ার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনসহ প্রয়োজনে কর্মবিরতির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী ডি এস এম ফেরদাউস। সমাবেশের একপর্যায়ে প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে গিয়ে স্মারকলিপি দেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ মাসের মধ্যে নতুন বেতন কাঠামো দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। -বিজ্ঞপ্তি।