নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এগুলো হলো বিভাগীয় সদরে সংবাদ সম্মেলন, প্রতীকী ধর্মঘট, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও প্রতিনিধি সম্মেলন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. সেলিম ভূঁইয়া। বিজ্ঞপ্তি।