নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ঘোষিত নতুন বেতন স্কেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের গাজীপুর শাখা গতকাল শুক্রবার জেলা শহরের একটি বিদ্যালয়ে ওই সংবাদ সম্মেলন করে। এতে সংগঠনটির গাজীপুর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা সামসুল ইসলাম, উজ্জ্বল মণ্ডল, কায়সার মোল্লা, আওলাদ হোসেন প্রমুখ। শিক্ষক নেতারা বলেন, বর্তমান সরকার শিক্ষার সম্প্রসারণ ও মান উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় তাঁরা বেসরকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে নতুন বেতন স্কেলে তাঁদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছেন।
গাজীপুর প্রতিনিধি