গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব সফট ড্রিংকস লি. ও এএসটি বেভারেজ লি. স্বাস্থ্যসম্মত কোমল পানীয় ‘কনিয়া’ নিউট্রিশাস আইসোটনিক ড্রিংক ৩০০ ও ৫০০ এমএল পিইটি বোতলে এবং ৩৩০ এমএল ক্যানে বাজারজাতকরণ শুরু করেছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই নতুন পানীয়র মোড়ক উন্মোচন করা হয়।সারা বিশ্বে নিউট্রিশাস আইসোটনিক ড্রিংক ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের ৮০ থেকে ৮৫টি দেশে এই পানীয় ইতিমধ্যে বাজারজাত হচ্ছে। এ পানীয় ছোট-বড় নির্বিশেষে স্বাস্থ্য সচেতন সবার জন্য বিশেষভাবে তৈরি। কনিয়া ক্লান্ত-পরিশ্রান্ত দেহে শক্তি জোগায়, ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করে। পাশাপাশি ত্বককে রাখে সজীব। এই পানীয় পানে কাজে উৎসাহ-উদ্দীপনা বাড়ে।সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান হারুনুর রশিদ, পরিচালক আহমেদ হোসেন, পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং খায়রুল আনাম, মহাব্যবস্থাপক (জিএম) সেলস অ্যান্ড মার্কেটিং হোসেন শামীম ইফতেখার, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সেলস অ্যান্ড মার্কেটিং জগলুল আহমেদ ও ব্যবস্থাপক ব্র্যান্ডস জাবির ইবনে হাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।