নতুন ব্যাংকের সিদ্ধান্ত পরের বৈঠকে
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গতকাল বুধবার নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।পর্ষদ নতুন ব্যাংকের নিবন্ধন দেওয়া হলে কী শর্ত দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে, সেই সুনির্দিষ্ট প্রস্তাবনা আগামী সভায় উপস্থাপনের নির্দেশনা দিয়েছে। সূত্র জানায়, গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় নতুন ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের স্মারক উপস্থাপন করা হলে সদস্যরা সময় নিয়ে আরও বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের কথা বলেছেন। তবে অপর একটি সূত্র বলছে, গতকালের সভায় অর্থসচিব মোহাম্মদ তারেক ও অপর সদস্য সাদিক আহমেদ উপস্থিত ছিলেন না। এ অবস্থায় পূর্ণাঙ্গ সভায় নতুন ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগামী বৈঠকের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে।এদিকে ওয়েবসাইটে থাকা বিভিন্ন দেশের তথ্য অনুসারে দেখা যায়, বাংলাদেশের প্রায় সমআয়তনের অর্থনীতির দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় এখানে ব্যাংকের সংখ্যা বেশি। মোট দেশজ উ ৎ পাদন, প্রবৃদ্ধির হার, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার মজুদ, বার্ষিক আমদানি ব্যয় ও রপ্তানি আয় এবং প্রবাসী-আয় অর্জনের তথ্য বিশ্লেষণে বাংলাদেশের অর্থনীতিকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয়। এসব বিশ্লেষণ থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে বাংলাদেশের কাছাকাছি মনে করা হয়। কিন্তু, পাকিস্তানে ব্যাংকের সংখ্যা ৪৫টি ও শ্রীলঙ্কায় ৩৭টি আর বাংলাদেশে ব্যাংকের সংখ্যা ৪৭টি। গত ডিসেম্বর পর্যন্ত তথ্য অনুসারে বাংলাদেশে ব্যাংকের শাখার সংখ্যা সাত হাজার ৭০০ আর পাকিস্তানে শাখার সংখ্যা আট হাজার ৩৪৩টি।উন্নত ও উন্নয়নশীল দেশ, বিশেষত, যারা সবচেয়ে বেশি উদার এবং অনেক বেশি বাজারভিত্তিক ব্যবস্থার মধ্যে রয়েছে, সেখানেও নতুন ব্যাংকের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে দুটি কারণে—কোনো কারণে একটি ছোট ব্যাংক দেউলিয়া হলে অন্যান্য ব্যাংকের ওপর তার প্রভাব যাতে না পড়ে এবং দেশের আর্থিক খাতের ওপর জনগণের আস্থা ও পেমেন্ট সিস্টেম ধরে রাখা। সীমিত বাজারে বেশিসংখ্যক ব্যাংক থাকায় ইতিমধ্যে দেশের ব্যাংকগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে তীব্র প্রতিযোগিতায় পড়ে ব্যাংকের প্রধান আয়ের খাত ঋণ বিতরণের চেয়ে দেশের ব্যাংকগুলো গত বছর শেয়ারবাজারে বিনিয়োগের দিকে ঝুঁকে পড়ে। গত বছর ব্যাংকগুলোর আয়ের এক বড় অংশ অর্থা ৎ প্রায় তিন হাজার কোটি টাকা এসেছে শেয়ারবাজার থেকে। এসব বিশ্লেষণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংকের নিবন্ধন দেওয়ার প্রয়োজন নেই বলে সরকারকে আগেই জানিয়েছে।