নতুন ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত মহিলা সহায়তা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরের কাশীপুরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ভবনটি উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বেগম সাহিনা আহম্মেদ চৌধুরী, বিভাগীয় কমিশার মো. গাউস প্রমুখ।