নীলফামারীর সৈয়দপুরে রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরী এটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকা ইফ্ফাত। এতে সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহসিন মণ্ডল প্রমুখ বক্তৃতা করেন। গত বছরের ১২ জুন শুরু হয়ে চলতি বছরের ৩১ জানুয়ারি নির্মাণকাজ শেষ হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|
আনন্দে আত্মহারা
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রাম পল্লী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। গতকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী। বিদ্যুৎ পেয়ে গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় ইউপি সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২-এর বদরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। পবিস সূত্রে জানা গেছে, ওই গ্রামে বিদ্যুতের গ্রাহকসংখ্যা ১২৯ জন।