নতুন ভাড়া কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল শনিবার থেকে সিএনজিচালিত বাস, মিনিবাস ও হিউম্যান হলারের বর্ধিত নতুন ভাড়া কার্যকর করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ।
কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর সরকার যাত্রী পরিবহনের ভাড়া কিলোমিটারপ্রতি ১০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান বলেন, চট্টগ্রামে বাস, মিনিবাস ও হিউম্যান হলারের মালিকদের তিনটি সংগঠন রয়েছে। এর মধ্যে দুটি সংগঠন ৫ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর করে। আর চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ নতুন ভাড়া কার্যকর করেছে গতকাল শনিবার।
চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, পরিবহন মালিকদের মধ্যে ঐক্য থাকলে ভালো হতো। নতুন ভাড়া আদায় একসঙ্গেই করা যেত।