প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) কাল সোমবার নতুন ভারপ্রাপ্ত উপাচার্য যোগ দিচ্ছেন। বিএইউএসটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবুল হোসেন শারীরিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন (এমপিই) অনুষদের ডিন নাসিম আহমেদকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি সোমবার কর্মস্থলে যোগ দেবেন। বিএইউএসটির রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন বলেন, উপাচার্যের পদত্যাগজনিত কারণে নাসিম আহমেদকে কর্তৃপক্ষ ওই পদে স্থলাভিষিক্ত করেছে।