নতুন ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৮ হাজার ৭১১ জন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫৪৯ জন এবং মহিলা ৪ হাজার ১৬২ জন। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে নলকা ইউনিয়নে। এ ইউনিয়নে ১ হাজার ১৯৪ জন নতুন ভোটার হয়েছেন। সবচেয়ে কম নতুন ভোটার হয়েছেন ধামাইনগর ইউনিয়নে ৫৯০ জন। রায়গঞ্জ ইউএনও উজ্জ্বল কুমার রায় বলেন, উপজেলায় বর্তমানে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ১১১ জন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|