নতুন মাইলফলক স্পর্শ করল ক্যামব্রিয়ান ফ্রেন্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডস একদিনে বিপুল পরিমাণ রক্তদান করে নতুন রেকর্ড স্পর্শ করেছে।

ক্যামব্রিয়ান এবার সদ্য গঠিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডসের ব্যানারে ১৮ অক্টোবর রাজধানীতে নয়টি জায়গায় এ কর্মসূচির আয়োজন করে। ৯২৫ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। এ কর্মসূচি সফল করতে এগিয়ে আসে রেড ক্রিসেন্ট সোসাইটি, কোয়ান্টাম এবং পুলিশ ব্লাড ব্যাংক। অনুষ্ঠানে ক্যামব্রিয়ান কলেজ, বারিধারায় অংশ নেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-৩১৫এ২-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ এফ এস রঈস আহমেদ, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম কে বাশার ও ক্যামব্রিয়ান ফ্রেন্ডসের প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন  লায়ন কে এইচ সেলিমা রওশন। বিজ্ঞপ্তি