প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) অংশ থেকে ১০ নম্বর কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ১০ নম্বর কমেছে। এই ১০ নম্বরের জায়গায় সৃজনশীল অংশ যুক্ত হবে।
সমাবেশে শিক্ষার্থীরা বলে, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলোচনা না করে নতুন করে মান বণ্টন করা হয়েছে। নতুন পদ্ধতিতে এমসিকিউ অংশ থেকে ১০ নম্বর কমিয়ে সৃজনশীল অংশে ১০ নম্বর বাড়ানো হয়েছে। কিন্তু সময় দেওয়া হয়েছে মাত্র ১০ মিনিট, যা যৌক্তিক নয়। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
সভায় বক্তব্য দেয় মোহাম্মদ নাসির, ইমাম হোসেন, আবদুল্লাহ আল আরেফিন প্রমুখ।