নতুন মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তারের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের দুটি সংগঠন।
গতকাল শনিবার বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে অভিযোগ করা হয়, রাজধানীর মুগদা থানায় করা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত বৃহস্পতিবার শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি তাঁর বিরুদ্ধে ২৩তম মামলা। এর আগে ২২টি মামলায় ছয় মাস আইনি লড়াই করে সব কটিতে জামিন পান তিনি। যেকোনো মুহূর্তে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তি ঠেকাতে নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো। কয়েক দিন আগে একইভাবে মুক্তির ঠিক আগ মুহূর্তে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শাহবাগ থানার একটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছিল।