নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে মার্শিয়া ব্লুম বার্নিকাট আজ রোববার ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ড্যান মজীনার স্থলাভিষিক্ত হবেন মার্শিয়া বার্নিকাট। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে মার্শিয়া বার্নিকাটের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।