নতুন মুখ্যসচিব আবুল কালাম আজাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার রাতে এ বিষয়ে আদেশ জারি করে। মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার অবসরোত্তর ছুটিতে যাওয়ায় পদটি শূন্য হয়।
এদিকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক বেগম কানিজ ফাতেমাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।