প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক ও শক্তিশালী যন্ত্র দিয়ে বুড়িগঙ্গার বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার ‘লং বুম এক্সকাভেটর’ নামের এই নতুন যন্ত্র দিয়ে বর্জ্য অপসারণকাজের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। উদ্বোধনকালে নৌপরিবহনমন্ত্রী বলেন, নতুন যন্ত্র দিয়ে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদী থেকে বর্জ্য তুলে ফেললে নদীর নাব্যতা ফিরে আসবে। তিনি বলেন, নদী খননের জন্য সরকার ইতিমধ্যে তিনটি ড্রেজার সংগ্রহ করেছে। আরও ১১টি সংগ্রহ করার চেষ্টা চলছে। ১১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নদী খননের কাজ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।