নতুন যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবের উন্নয়নে নতুন যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। জার্মানির ডয়েচে ভেলে এবং বাংলাদেরশর সোনালী ব্যাংকের সহায়তায় গতকাল শনিবার বিকেলে বিভাগের ল্যাবে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভাগীয় সভাপতির হাতে এসব যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।