নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মোতালেব সরকারকে লেবাননে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, আবদুল মোতালেব সরকার বর্তমানে মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক অনুবিভাগ) পদে কাজ করছেন। ১৩তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা আবদুল মোতালেব সরকার বেজিং, প্যারিস, রাবাত ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।