নতুন রূপে তিস্তা ট্রেনের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-জামালপুর পথে পুরোনো অবয়ব পাল্টে নতুন রূপে যাত্রা শুরু করেছে আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস। অত্যাধুনিক ১৮টি বগি নিয়ে গতকাল শুক্রবার ট্রেনটির এই নবযাত্রা শুরু হয়। জামালপুর রেলস্টেশন সূত্র জানায়, ট্রেনটিতে বর্তমানে তাপানুকূল শ্রেণির দুটি, প্রথম শ্রেণির একটি, স্নিগ্ধা (এসি চেয়ার) পাঁচটি, শোভন চেয়ার সাতটি ও দুটি খাবারের গাড়ি রয়েছে। রয়েছে শক্তিশালী পাওয়ার কার। নতুন বগি নিয়ে গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে যায় ট্রেনটি। এতে চড়ে জামালপুরে যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বেলা ১১টায় ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছালে জামালপুর পৌরসভার পক্ষ থেকে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্টেশনে এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ রেজাউল করিম প্রমুখ।
জামালপুর প্রতিনিধি।