নতুন রেজিস্ট্রার আবদুল খালেক ও কোষাধ্যক্ষ রাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার পদে মো. আবদুল খালেককে ও কোষাধ্যক্ষ হিসেবে রাকিব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবদুল খালেক গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ১১তম রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক রেজিস্ট্রার মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। রাকিব উদ্দিন একই দিনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। তিনি বিদায়ী কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলীর স্থলাভিষিক্ত হলেন। গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ৩০১তম সিন্ডিকেট সভায় তাঁদের দুজনকে রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।