প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীমালা জেলার সোনামুড়ায় একটি স্থল শুল্কস্টেশন (এলসিএস) চালু হয়েছে। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সীতারমণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সঙ্গে নিয়ে গত বুধবার ওই এলসিএস উদ্বোধন করেন। ঢাকার ভারতীয় হাইকমিশন গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। নতুন এই শুল্কস্টেশনের অনুরূপ বাংলাদেশ শুল্কস্টেশন হচ্ছে বিবিরবাজার। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় ত্রিপুরা সরকারের এটি দ্বিতীয় শুল্কস্টেশন। বাসস।