নতুন সংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে কর্মরত চারু ও কারুকলার শিক্ষকদের নিয়ে ‘চারুকলা শিক্ষক পরিষদ, বাংলাদেশ’ নামের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত রোববার রাজধানীর পরীবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় নতুন এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠিত হয়। বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন ফকিরকে কমিটির আহ্বায়ক করা হয়। অন্য সদস্যরা হলেন: কবীরুল ইসলাম, মোরশেদ আলম, শ্যামল কুমার বিশ্বাস, গৌতম কুমার বিশ্বাস ও মো. শাহ আলম। বিজ্ঞপ্তি।