নতুন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন দুই সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পসচিব পদে বেসরকারীকরণ কমিশনের সদস্য মো. মোশাররফ হোসেন ভূইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শিল্পসচিব মইনউদ্দীন মোহাম্মদ আবদুল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামকে বেসরকারীকরণ কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এদিকে ইংরেজি দৈনিক নিউ এজ-এর চিফ এডিটর শামীম আহমদকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।