নতুন সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ১২৫ জন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হয়েছে। এদের মধ্যে বন্ধুসভার ২৭ জন সদস্যও আছেন। গতকাল সোমবার নেত্রকোনা সরকারি কলেজের একটি কক্ষে তাঁদের সদস্যপদ দেওয়া হয়। একাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্য সুস্মিতা গুহ জানায়, ‘আজ সদস্য হয়ে খুব ভালো লাগছে। আমি হূমায়ুন আহমেদের রং পেন্সিল বইটি সাত দিনের জন্য নিয়েছি।’ একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসিবুল বলেন, এখানের বইগুলো আমাদের জন্য উপযোগী।’
নেত্রকোনা প্রতিনিধি